অভয়নগর প্রতিনিধিঃ অভয়নগরে পাঁচ কবর এলাকায় সোমবার সকাল ৮.০০ টায় বায়তুন নূর জামে মসজিদের শুভ উদ্ধোধন হয়েছে। জানা গেছে, ক্রমবর্ধিত জনসংখ্যার চাহিদার কারণে পাঁচ কবর এলাকায় আরও একটি মসজিদের প্রতিষ্ঠা ছিল সময়ের দাবি। এলাকার মুসল্লিদের চাহিদার কথা মাথায় রেখে এলাকার দানশীল ব্যক্তি নামে খ্যাত আমিনুর রহমান মোল্যা মসজিদ করার জন্য ৫.২৫ শতক জায়গা দান করেন। হাবিবুর রহমান মোল্যার সঞ্চালনায় উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ ওয়াদুদ, নওয়াপাড়া কেন্দ্রীয় মসজিদের ঈমাম সাজ্জাদুল আল মামুন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোস্তফা কামাল, নজরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ও সাধারণ মুসল্লীবৃন্দ। প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তৃতায় মসজিদ নির্মানের কাজ শুরুর ঘোষনা দেন ও সকলের অংশগ্রহনের মধ্যে দিয়ে নির্মান কাজ সফলভাবে শেষ করার আশাবাদ ব্যক্ত করেন। কাউন্সিলর শেখ ওয়াদুদ মসজিদ নির্মানকল্পে ১ টন গম দেওয়ার ঘোষনা দেন। এলাকাবাসী ইউনুস আলী, সরোয়ার, রাকীব, সাঈদ, আজগর, কবির হোসেন, কামাল হোসেন, জাহিদুল প্রায় ঊনিশ হাজার টাকা দান করেন। নওয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের কেন্দ্রীয় ইমাম সাজ্জাদুল আল মামুনের পরিচালনায় দোয়া-মিলাদের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...














