সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার আশাশুনির নাছিমাবাদে চাঞ্চল্যকর বাবর আলী হত্যা মামলার আসামী কর্তৃক বাদীকে খুন ও গুমের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাদী শাহিনুর রহমান বাবু আশাশুনি থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি গ্রহন না করায় তিনি কোন উপায় না পেয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে ডাকযোগে আবেদন করেছেন। তিনি তার লিখিত আবেদনে উল্লেখ করেছেন, তার ফুফা বাবর আলী হত্যা মামলার তিনিই বাদী। যা আশাশুনি থানার জি আর ১৩৯/২০ (আশাঃ), থানার মামলা নং-১১, তারিখ-২৩-০৫-২০২০। এ মামলার এজাহার নামীয় ১৪ নং আসামী রুহুল কুদ্দুস ও ১৫ নং আসামী আনিছুর রহমানকে গত ২৫-০৫-২০২০ তারিখে পুলিশ গ্রেফতার করেন। এরপর আসামী আনিছুর গত ২৫-০৬-২০২০ তারিখে জেলা ও দায়রা জজ আদালতের ভার্চুয়াল ১২২/২০ নং কেস মুলে জামিন পান। জামিন পাওয়ার পর গত ২৮-০৬-২০২০ তারিখ সন্ধ্যা ৭ টার দিকে এ মামলার আসামী নাছিমাবাদ গ্রামের আনারুল হক গাজী, আহসান উল্লাহ পচা, হাফিজুর রহমান, ফজলে করিম গাজী, আব্দুল মজিদ ও জামিনপ্রাপ্ত আনিছুর রহমানসহ ৩/৪ জন তার (বাদী শাহিনুর রহমান বাবুর) বসত বাড়িতে এসে মামলা তুলে না নিলে তাকে খুন ও গুম করার হুমকি দিয়ে চলে যান। তিনি তার লিখিত আবেদনে উল্লেখ করেছেন, এ ঘটনায় রফিকুল ইসলাম, আবুল হোসেন মোড়ল, রেজাউল করিম, আবু জাফর, নুরুজ্জামানসহ আরো অনেকেই বিষয়টি জানেন। তারা স্বাক্ষী হিসেবে আইন আদালতে বিষয়টি প্রমানও করবেন। উক্ত ঘটনায় গত ০২-০৭-২০২০ তারিখে হুমকিদাতা আসামীদের বিরুদ্ধে আশাশুনি থানায় জিডি করতে গেলে প্রথমে কর্তব্যরত অফিসার স্বাক্ষর করিয়া উক্ত কাগজে জিডি নাম্বার দেন। এরপর জিডির কাগজে সিল স্বাক্ষর দেয়া অবস্থায় ফুয়েট দিয়ে তা মুছে আবারও তার কাছে (বাদীর কাছে) কাগজটি ফেরত দেয়া হয়। তিনি তার আবেদনে আরো উল্লেখ করেছেন, উক্ত আসামীদের দ্বারা যে কোন মুহুর্তে হত্যা, খুন ও শান্তি ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকায় তিনি পুলিশ সুপারের মাধ্যমে জিডিটি গ্রহনের আবেদন জানিয়েছেন। একই সাথে তিনি অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করিয়া তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...














