স্টাফ রিপোর্টার : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারে পরীক্ষিত ১২০ টি নমুনাগুলোর মধ্যে যশোরে ৪৬টি নমুনা পজেটিভ রিপোর্ট এসেছে৷ এবং খুলনা মেডিকেল কলেজ থেকে ২০ নমুনার রিপোর্ট এসেছে তার মধ্যে ৪টি পজেটিভ রিপোর্ট৷ সবমিলিয়ে নতুন করে যশোরে ৫০ টি করোনা পজেটিভ রিপোর্ট গত ২৪ ঘন্টায় এসেছে৷ বিষয়টি যশোরের সিভিল সার্জন ডা.শেখ আবু শাহীন নিশ্চিত করেন৷বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, মঙ্গলবার ল্যাবটিতে যশোর জেলার ১২০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬টি পজেটিভ শনাক্ত।এদিন যশোরের ১২০টি নমুনা পরীক্ষা করে ৪৬টি পজেটিভ বলে শনাক্ত করা হয়।পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন স্থানীয় প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেবে।যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন সকালে যবিপ্রবি থেকে ১২০টি রিপোর্ট এসেছে তার মধ্য ৪৬ জনের করোনা পজেটিভ এবং খুলনা মেডিকেল কলেজ থেকে ২০টি রিপোর্ট এসেছে তার মধ্যে ৪টি নমুনা পজেটিভ এসেছে৷ তিনি জানান সব মিলিয়ে নতুন করে যশোরে ৫০টি করোনা পজেটিভ শনাক্ত হলো৷ আজ পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী যশোর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল ৭৫৩ জন। এদের মধ্যে মারা গেছেন ১৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৫৩ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে চার রোগীকে। নতুন করে আক্রান্ত ব্যাক্তিদের ঠিকানা শনাক্ত করে স্থানিয় প্রশাসন আইনগত ব্যাবস্থা গ্রহন করবে৷#
সাতক্ষীরায় ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক ও...
আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু'দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ প্রশিক্ষণ...
আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয় কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের...
কোটচাঁদপুরে বনবিভাগের অভিযানে জীবিত শকুন উদ্ধার ও মেছোবিড়াল হত্যায় মামলা
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বনবিভাগের পৃথক অভিযানে একটি বিশাল আকৃতির জীবিত শকুন উদ্ধার এবং মেছোবিড়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা...
অভয়নগরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খোদেজা আবু তাহের বৃত্তি প্রদান অনুষ্ঠিত...















