আলাউদ্দিন ভ্রাম্যমান প্রতিনিধি, ঝিনাইদহঃ অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ১৪ বাংলাদেশীকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। মঙ্গলবার রাতে মহেশপুর উপজেলার বাঘাডাংগা এলাকার একটি মেহগনি বাগান থেকে তাদের আটক করা হয়। আটককৃত ১৩ জনের বাড়ি মাগুরার শালিখা উপজলার টিউরখালী ও একজনের বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়। মহেশপুর বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় এই তথ্য নিশ্চত করেন। আটককৃতরা হলেন, শালিখা উপজলার টিউরখালী গ্রামের অধীর বিশ্বাসের ছেলে অমীয় বিশ্বাস (৬০), অখিল বিশ্বাস (৪০), অখিল বিশ্বাসের স্ত্রী চঞ্চলা বিশ্বাস (৩৫), মেয়ে সৃষ্টি বিশ্বাস (১৫), অর্পিতা বিশ্বাস (৭) অধীর বিশ্বাসের ছেলে অসীম বিশ্বাস (৪৫), অসীম বিশ্বাসের স্ত্রী সুন্দরী বিশ্বাস (৩৬), মেয়ে বৃষ্টি বিশ্বাস (১৫), ছেলে টাপুর বিশ্বাস (৮), অর্নব বিশ্বাস (৪), অমিয় বিশ্বাসের ছেলে অপূর্ব বিশ্বাস (২৪), স্ত্রী সুবর্না বিশ্বাস (২০), মেয়ে ঐশী বিশ্বাস (২) ও যশোরের চৌগাছা উপজেলার দুরালি গ্রামের হরিপদ বিশ্বাসের মেয়ে সান্তনা বিশ্বাস (২২)। এদের মধ্যে চার জন পুরুষ, ছয় জন নারী ও চার জন শিশু রয়েছে। তারা কি কারণে স্বপরিবারে বাংলাদেশ ত্যাগ করে ভারতে যাচ্ছিল তা বিজিবি জানাতে পারেনি। আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা হয়েছে।
সাতক্ষীরায় ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক ও...
আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু'দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ প্রশিক্ষণ...
আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয় কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের...
কোটচাঁদপুরে বনবিভাগের অভিযানে জীবিত শকুন উদ্ধার ও মেছোবিড়াল হত্যায় মামলা
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বনবিভাগের পৃথক অভিযানে একটি বিশাল আকৃতির জীবিত শকুন উদ্ধার এবং মেছোবিড়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা...
অভয়নগরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খোদেজা আবু তাহের বৃত্তি প্রদান অনুষ্ঠিত...















