স্টাফ রিপোর্টার : যশোরে নতুন করে আরও ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৮২৯ জন করোনায় আক্রান্ত হলেন। মারা গেছেন ১৫ জন আর সুস্থ হয়েছেন ৩৭৬ জন।যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার বলেন, আজ ৯ জুলাই করোনার টেস্টের ফলাফলে যশোরের ১১৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের, মাগুরার ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের, বাগেরহাটের ৬৭ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের ও সাতক্ষীরার ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ৭৯ জনের করোনা পজিটিভ এবং ১৯২ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান। ড. শিরিন নিগার, পরীক্ষণ দলের সদস্য ও চেয়ারম্যান, এনএফটি বিভাগ।এবিষয়ে যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২৯ জনের করোনা পজেটিভ রেজাল্ট এসেছে তা সবকটিই নতুন পজেটিভ রেজাল্ট।আক্রান্ত হয়েছেন যারা তাদের অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। আক্রান্তদের ঠিকানা নিশ্চিত হয়ে সেসব এলাকা লকডাউন করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














