পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছার খড়িয়াতে জোরপূর্বক মৎস্য লীজ ঘেরে মাছ ধরা সহ হুমকির অভিযোগে থানায় এজাহার দাখিল করেছে। এ অভিযোগটি করেছেন লস্কর গ্রামের বাসিন্দা ও প্রয়াত মুক্তিযোদ্ধা এটিএম শাহরাবুল ইসলামের স্ত্রী ফরিদা ইয়াসমিন। ঘটনাটি শনিবার সকাল ১০টায়। স্থানীয়রা জানান, ২টি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমির বিরোধে এ ধরণের ঘটনা সব সময় ঘটে আসছে। সাবেক প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিনের পরিবার সূত্র জানায়, তারা দীর্ঘদিন ধরে খড়িয়া ঢেমশাখালী মৌজার এস,এ ৩৬৩ খতিয়ানের ২৩৬৭ ও ২৩৬৮ দাগে ৯৯ শতক জমি ক্রয় সূত্রে ভোগ দখল করে আসছেন। কিন্তু খড়িয়া গ্রামের মৃত রমেন্দ্রনাথ মন্ডলের পুত্র ভদ্র কান্ত মন্ডল গংরা এ সম্পত্তি অবৈধভাবে জবর দখলের চেষ্টা করে আসছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তিনি অভিযোগ করেন, শনিবারসকালে ভদ্রকান্ত মন্ডল, তার স্ত্রী পূর্ণিমা মন্ডল সহ অন্যান্যরা আমার মৎস্য ঘেরে অনুপ্রবেশ করে জোরপূর্বক বাগদা সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরতে থাকলে আমার কর্মচারী সিরাজুল ইসলাম বাঁধা প্রদান করেন। এ সময় ভদ্রকান্ত, পবিত্র মন্ডল ও পূর্ণিমা তাকে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় ফরিদা বাদী হয়ে ভদ্রকান্ত গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। ওসি এজাজ শফী জানান, ঘটনা শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














