স্টাফ রিপোর্টার: যশোরের নাভারনের প্রাইভেট কার ছিনতাই মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক হোসেন। অভিযুক্ত আসামিরা হলেন, বেনাপোলের রঘুনাথপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে আলামিন হোসনে, যশোর সদরের নিমতলি গ্রামের ইসরাইল হোসেনের ছেলে টুটুল হোসেন, ভগবতিতলা গ্রামের মশিয়ার রহমানের ছেলে রাব্বিল আলামিন হোসেন ও সাতীরার সদরের লাবশা গ্রামেরমৃত আক্তার হোসেনের ছেলে শেখ রাজিব হোসেন। চার্জশিট অভিযুক্ত রাজিবকে পলাতক দেখানো হয়েছে। মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ২১ মার্চ শার্শার সাতীরা মোড় থেকে প্রাইভেট কার চালক মুক্তারুল ইসলামকে অপরিচিত একজন ভাড়া নিয়ে যশোরে আসে। এরপর যশোর মণিহার এলাকা থেকে সে অপরিচিত দুইজনকে উঠিয়ে রূপদিয়া নিয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে মুনসেফপুর নিয়ে চালক মুক্তারুলের হাত-পা বেধে ও মুখে আটকে পান বরজের মধ্যে ফেলে রেখে প্রাইভেট কার নিয়ে চলে। এ ব্যাপারে প্রাইভেট কারের মলিক শার্শার নাভারন গ্রামের শফিয়ার রহমান অপরিচিত ব্যক্তিদের আসামি করে শার্শা থানায় মামলা করেন। তদন্ত সূত্রে জানা গেছে, আলামিন হোসেন সাতীরায় পড়ে। আসামি রাজিব তাকে প্রাইভেট কার ছিনতাই করে আনতে বলে। এরপর আলামিন হোসেন তার দুই বন্ধুর সাথে পরামর্শ করে ওই প্রাইভেট কার ছিনতাই করেছিল। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে এ মামলার তিনজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের যাচায় বাছাই করে ঘটনার সাথে জড়িত থাকায় ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।#
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














