এহসানুল হোসেন তাইফুর : যশোর-৬ সংসদীয় (কেশবপুর) আসনে উপ-নির্বাচনে প্রচার প্রচারণা শেষ দিনে ভোটারদের ভেতর বেশ উদ্দীপনা লক্ষ করা গেছে। আওয়ামীলীগ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণায় দলীয় নেতা-কর্মীদের উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লায় গণসংযোগ করতে দেখা যায়। এ সময় ভোটারদের কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য বেশি গুরুত্ব দেওয়া হয়। যশোর-৬ সংসদীয় (কেশবপুর) শূন্য আসনে উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীন দলীয় প্রার্থী শাহীন চাকলাদারের পক্ষে রবিবার উপজেলার বায়সা কারিকর পাড়ায় গণসংযোগ করেন। গণসংযোগ কালে তিনি ভোটারদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানে আহবান করেন। উপজেলার বাগদহা গ্রামের ভোটার শামীম আক্তারের সঙ্গে উপ-নির্বাচন সম্পর্কে কথা হলে বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি কেন্দ্রে উপস্থিত হবেন ভোট দেওয়ার জন্য। অপর দিকে নাম প্রকাশ না করার শর্তে কেশবপুর ইউনিয়ন পরিষদ এলাকার বাসিন্দা অনেকেই বলেছেন, তাঁরা ভোট দিতে যাবেন না। উপজেলার মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার বলেন, প্রচার প্রচারণার মাধ্যমে ভোটারদের কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ রানা বলেন, উপ-নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতির সম্ভবনা রয়েছে। ইতিমধ্যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যশোর-৬ সংসদীয় (কেশবপুর) আসনটি ১১টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার ২ লাখ ৩ হাজার ১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ১২২ জন আর নারী ভোটার ১ লাখ ৮৯৬ জন। উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ বলেন, ভোটকেন্দ্র ৭৯টি এবং বুথের সংখ্যা ৩৭৪টি। মঙ্গলবার (১৪ জুলাই) যশোর-৬ সংসদীয় (কেশবপুর) আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্ণিং অফিসার মো. হুমায়ুর কবির বলেন, যশোর-৬ সংসদীয় (কেশবপুর) আসনে উপ-নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পাদনের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
Home
যশোর স্পেশাল রাতপোহালেই যশোর-৬ সংসদীয় আসনে উপ-নির্বাচন ভোটারদের কেন্দ্রে উপস্থিতির উপর বেশি গুরুত্ব দিচ্ছে...
বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে
অপরিকল্পিত নগরায়ন এবং অবকাঠামোগত নির্মাণে যথাযথ মানদণ্ড অনুসরণ না করায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম। বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তুতির ঘাটতি...
ঝিনাইদহে পুলিশের নতুন সূর্যোদয়! ৮ কনস্টেবলের কাঁধে উঠলো রূপালী ব্যাজ!
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : নিষ্ঠা আর ত্যাগের অনন্য স্বীকৃতি! ঝিনাইদহ জেলা পুলিশের মুকুটে যুক্ত হলো নতুন সাফল্যের পালক। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মেধা ও...
চোর থেকে বাদ যাচ্ছে না পুলিশও : মোংলায় বাড়ছে চুরি ও মাদকসেবীদের উৎপাত
মাসুদ রানা,মোংলা : বাগেরহাটের মোংলা পোর্ট পৌর শহরে চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সাধারণ ব্যবসায়ীর পাশাপাশি খোদ পুলিশ সদস্যের বাইসাইকেলও চুরির ঘটনা ঘটেছে।...
কালিয়ায় রোগীর সেবা বাদ দিয়ে গানে মগ্ন নার্স ও প্রধান সহকারি গনেশ চন্দ্র।
মোঃ হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত নার্সরা রোগীর সেবা বাদ দিয়ে গানের আসরে মগ্ন রয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে...
চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুল...















