কামরুজ্জামান লিটন ঝিনাইদহ প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে রোববার দুপুরে বেসরকারী আশা এনজিও’র শৈলকুপা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আব্দুর রউফ (৫৫) মারা গেছেন। তিনি কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের ইয়াসিন বিশ্বাসের ছেলে ও উপশহর পাড়ার এ্যাড আব্দুর রাজ্জাকের ছোট ভাই এবং মরহুম সাব্দার হোসেন মহুরীর আপন শ্যালক। পরিবার পরিজন নিয়ে তিনি ঝিনাইদহ শহরের চানমারী পাড়ায় বসবাস করতেন। মৃত্যুর আগে তিনি যেমন কোন চিকিৎসা পাননি তেমনি লাশ বহনের জন্যও রোববার বিকালে কেও যানবাহন ভাড়া দেন নি বলে স্বজনরা অভিযোগ করেছেন। খবর পেয়ে ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে জিপ গাড়ি দিয়ে লাশ পরিবহনের ব্যবস্থা করেন বলে জানান সদর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ। নিহত’র শ্যালক মিনহাজ উদ্দীন জানান, তার দুলাভাই ৫/৬ দিন আগে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে যান ঝিনাইদহ সদর হাসপাতালে। কিন্তু সুস্থ বলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর আব্দুর রউফ জ্বরে আক্রান্ত হলে কর্তৃপক্ষ নমুনা গ্রহন করে। তিন দিন আগে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। শ্যালক মিনহাজ উদ্দীনের ভাষ্যমতে তার দুলাভাইয়ের অবস্থা অবনতি হতে থাকলে হাসপাতালে কোন সিট নেই বলে জানানো হয়। রোববার দুপুরে পরিস্থিতি আরো খারাপ হলে হাসপাতলে নেওয়ার চেষ্টা করা হলে বাড়িতেই মৃত্যুবরণ করেন। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ জানান, বিকালেই আব্দুর রউফের মৃতদেহ ঝিনাইদহ পৌর গোরস্থানে দাফন করা হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, জেলা প্রশসনের তত্বাবধানে ইসলামী ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি আব্দুর রউফের জানাযা পড়িয়ে পৌর গোরস্থানে দাফন করে। এই নিয়ে তার দপ্তর ২৪ জনের লাশ দাফন করলো।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...















