নড়াইল জেলা প্রতিনিধি ঃ চলতি মওসুমে নড়াইলের ৩উপজেলায় ৯হাজার ৩শ’২৫ হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছে।ল্যমাত্রার চেয়ে ২৫ হেক্টর বেশি জমিতে আউশ ধান চাষ হয়েছে। এবার বোরো ধানের দাম ভালো পাওয়ায় এবং মওসুম শুরু থেকে ঘন ঘন বৃষ্টিপাত হওয়ায় কৃষকরা আউশ ধান চাষে ঝুঁকেছেন বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।ধানের বম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানালেন কৃষি কর্মকর্তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,চলতি মওসুমে জেলার ৩উপজেলায় আউশ ধান চাষের ল্যমাত্রা ধরা হয়েছিল ৯ হাজার ৩শ’ হেক্টর জমিতে।আবাদ হয়েছে ৯ হাজার ৩শ’ ২৫ হেক্টর জমিতে। এ জেলায় ল্যমাত্রার চেয়ে ২৫ হেক্টর বেশি জমিতে আউশ ধান চাষ হয়েছে।উপজেলাওয়ারী -সদর উপজেলায় ৪হাজার ১শ’৭০হেক্টরে, লোহাগড়া উপজেলায় ১হাজার ৯শ’৫০ হেক্টরে, এবং কালিয়া উপজেলায় ৩হাজার ১শ’ ৮০ হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক চিন্ময় রায় বলেন, অন্য ধান আবাদের চেয়ে আউশ ধান উৎপাদনে খরচ কম এবং চলতি বছর বোরো ধানের দাম ভালো পাওয়ায় এ জেলায় আউশ ধানের আবাদ বৃদ্ধি পেয়েছে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















