শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় ৩য় শ্রেণীর এক শিশু(৭) শিার্থী ধর্ষণের ঘটনায় ৩দিন পর পলাতক ধর্ষক হাফেজ ইয়াসিন হোসেন রানা (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) সকালে এসআই শাখাওয়াত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কালিগঞ্জ উপজেলার কুলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষক রানা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের নিজ পলাশী গ্রামের কুদ্দুস হোসেনের ছেলে। ধর্ষক ও ধর্ষণের শিকার শিশুটি সম্পর্কে চাচতো চাচাতো ভাইবোন। জানা যায়, ১৩ জুলাই (মঙ্গলবার) দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী চাচাতো ভাই হাফেজ রানা ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে পাশবিক নির্যাতন করে। শিশুটির চিৎকারে ধর্ষক পালিয়ে গেলে আশপাশের লোকজন তাকে রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মামলার একমাত্র আসামী ধর্ষক রানাকে গ্রেফতার করছে পুলিশ। রবিবার সকালে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরায় ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক ও...
আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু'দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ প্রশিক্ষণ...
আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয় কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের...
কোটচাঁদপুরে বনবিভাগের অভিযানে জীবিত শকুন উদ্ধার ও মেছোবিড়াল হত্যায় মামলা
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বনবিভাগের পৃথক অভিযানে একটি বিশাল আকৃতির জীবিত শকুন উদ্ধার এবং মেছোবিড়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা...
অভয়নগরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খোদেজা আবু তাহের বৃত্তি প্রদান অনুষ্ঠিত...














