এহসানুল হোসেন তাইফুর : কেশবপুরে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। আজ (২০ জুলাই) নতুন করে ডাক্তার, স্বাস্থ্যকর্মীসহ ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই ডাক্তার, স্বাস্থ্যকর্মীসহ ১৩ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। সোমবার রিপোর্টে ডাক্তার, স্বাস্থ্যকর্মীসহ ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ পর্যন্ত উপজেলায় ৭৪ জন আক্রান্ত হয়। বর্তমানে ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছে। সুস্থ হয়েছেন ৪৪ জন। মৃত্যু হয়েছে ২ জনের। এ পর্যন্ত ৪৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, গত ১৮ জুলাই ১৩ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। সোমবার রিপোর্টে ডাক্তার, স্বাস্থ্যকর্মীসহ ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ পর্যন্ত উপজেলায় ৭৪ জন আক্রান্ত হয়। বর্তমানে ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছে। সুস্থ হয়েছেন ৪৪ জন। মৃত্যু হয়েছে ২ জনের। আজ ৯ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।
যশোরের সেই শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর স্লোগান,মিছিল মিটিং আর দোষারোপের নয় আগামীর...
যশোর অফিস : বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল মিটিং আর...
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি...
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে আলোর পথ দেখিয়েছিল। তা সঠিক সিদ্ধান্ত এখনো জাতিকে পথ...
রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে ; যশোরে উপদেষ্টা শারমীন এস...
যশোর অফিস : রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা...
যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের...
যশোর অফিস : যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন...














