নড়াইল জেলা প্রতিনিধি ঃ নড়াইলের পল্লীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার হয়েছে। উপজেলার চর আড়িয়ারা গ্রামের গোলজার মৃধার ছেলে হাবিব মৃধার সাথে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার তিলছাড়া গ্রামের দাউদ সরদারের মেয়ে মনিরা’র সাথে প্রায় আট বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের কোন সন্তান না হওয়ায় হাবিব দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে স্বামীর সাথে মনিরার প্রায়ই বাক বিতন্ডা হতো। তারই ধারাবাহিকতায় গত রবিবার বিকালে হাবিব তার স্ত্রী মনিরাকে বেধড়ক মারপিট করে। মনিরার আত্মচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। রোগীর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে নড়াইল সদর হাসপাতালে প্রেরন করলে সেখানকার ডাক্তার মৃত ঘোষনা করেন। খবর পেয়ে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হাবিবকে আটক এবং নিহতের লাশ উদ্ধার করে সোমবার (২০ জুলাই) সকালে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। নড়াইলের লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের রিপোট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...














