নজরুল ইসলাম (খেদাপাড়া প্রতিনিধি)ঃ ২১শে জুলাই সকাল সাড়ে দশটায় খেদাপাড়া ইউনিয়ন পরিষদে, রাইটস যশোর কর্তৃক আয়োজিত, আশ্বাস,”মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী-পুরুষদের জন্য” প্রকল্প এর আওতাধীন ৭নং খেদাপাড়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির পরিচিতি অনুষ্ঠান এবং মানব পাচার প্রতিরোধে”ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সাথে সাংলাপ” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। ৭নং খেদাপাড়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি এবং ইউনিয়ন চেয়ারম্যান এস এম আব্দুল হকের সভাপতিত্বে এবং রাইটস যশোর অফিসের কর্মকর্তা ফিরোজ আলীর সঞ্চালনায় মানব পাচার প্রতিরোধে করনীয় প্রসঙ্গে সচেতনতা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়। মানব পাচারের কুফল,শাস্তি,এবং তা প্রতিরোধ কি করনীয় যে বিষয়ে আলোচনা করেন, রাইটস যশোর আশ্বাস; এর প্রকল্প সমন্বয়কারী বাদশা মিঞা, মোঃ ফিরোজ আলী, সহযোগী বাবলুর রহমান,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন,ইমাম ও ইউনিয়ন ম্যারেজ রেজিস্ট্রার (কাজী) মাওঃ মোঃ আব্দুল্লাহ,শিক্ষক ও সাংবাদিক নজরুল ইসলাম, ইউপি সচিব মৃনাল কান্তি, ইউপি সদস্য সাধন কুমার বিশ্বাস,ডাক্তার লক্ষন কুমার পাল,আনছার ভিডিপির লিডার সখিনা খাতুন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত সদস্যবৃন্দ, অনান্য ইউপি সদস্যবৃন্দ ,ইউনিয়ন সমাজকর্মী সাধনা অধিকারী,উপ সহকারী কৃষি কর্মকর্তা লিটন সরকার,ইউনিয়ন আনছার ভিডিপি লিডার,প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি বৃন্দ, মসজিদের ইমাম, এন জিও প্রতিনিধি,সাংবাদিক,শিশু ও যুবপ্রতিনিধি ইউপি সচিব সহ মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...














