নাসির আহমেদ,দশমিনা ( পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় দুপুর হতে না হতেই পশুরহাটে ক্রেতা বিক্রতারা উপস্থিত হয়ে শরীরের সাথে শরীর লাগিয়ে ক্রেতা-বিক্রেতা গা-ঘেঁষে দাঁড়িয়ে কেউ দরদাম করছেন। কেউ পশু কিনে নিয়ে যাচ্ছেন। উপস্থিত শত শত ক্রেতা বিক্রেতাদের অধিকাংশের ছিল না মাস্ক। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধির বালাই নেই পশুরহাটে। উপজেলার প্রতিটি হাটে সরকারি নির্দেশনার তোয়াক্কা না করেই বাজার পরিচালনা করছেন ইজারাদাররা। সব পশুরহাটেই এমন দৃশ্য দেখা গেছে। স্থানীয়রা এতে প্রাণঘাতী করোনার সংক্রমণ ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছে। জানা যায়, উপজেলার পশুর হাটগুলোতে সারা বছরই ক্রেতা-বিক্রেতার সমাগম থাকে। কিন্তু আসন্ন কোরবানি ঈদ উপল্েয হাটগুলোতে বেড়েছে উল্লেখযোগ্য সংখ্যক ক্রেতা-বিক্রেতা। সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার নলখোলা, ঠাকুরের হাট, যৌতা, রনগোপালদী হাটে শত শত ক্রেতা বিক্রেতার সমাগম তাদের ঘিরে রয়েছেন আরও বহু সংখ্যক দালাল। তাদের বেশিরভাগ ব্যক্তির মুখে মাস্ক নেই। হাটে গরু বিক্রি করতে আসা গোপালদী গ্রামের খলিল বলেন,অনেক দিন বাড়িতে আছি,হাতে টাহা পয়সা নাই। আইজ হাঠে গরু বেচতে আইছি। কিন্তু হাটে এসে মনে হচ্ছে মানুষের কোন করোনার ভয় নাই। ঠেলাঠেলি কইরা কেনাবেচা চলছে। গরু কিনতে আসা মোঃ ফাতেহ আলী বলেন, সবকিছু স্বাভাবিক সময়ের মতোই চলছে। কেউ তো সামাজিক দূরত্ব মানছে না। এমন কি মুখে মাস্কও ব্যবহার করছে না। ব্যবসায়ীরাও ক্রেতাদের কিছু বলছে না। উপজেলার পশুরহাটের ইজারাদার মোঃ সান্টু সিকদার বলেন,হাটে নিয়মিত ব্যবসায়ীসহ ক্রেতা-বিক্রেতাদের আগেই স্বাস্থ্যবিধি মেনে চলতে, মুখে মাস্ক পরতে নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও করোনা সম্পর্কে সচেতন হওয়ার কথা বললেও তারা গুরুত্ব দিচ্ছে না। হাটে স্বাস্থ্য বিধি উপেতি হচ্ছে এই বিষয়ে জানতে চাইলে দশমিনা থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম বলেন,থানা প্রশাসন হাট বাজার সহ সব েেত্রই স্বাস্থ্য বিধি মানার জন্য প্রচার প্রচারনা চালাচ্ছেন। সামনের দিন গুলোতে আরও বেশী নজরদারি করা হবে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















