আনিছুর রহমান, স্টাফ রিপোর্টার : মনিরামপুরের ভিন্ন ভিন্ন স্থান থেকে ছিনতাই, মাদক ও চোর চক্রের হোতা ইবাদুল ইসলামসহ ৩ জনকে আটক করে পৃথক মামলায় জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। জানা যায়, মণিরাসপুর থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে চোর চক্রের হোতা ইবাদুল ইসলাম (২০) কে নিজ বাড়ি থেকে এবং বুধবার রাতে অপর দু’চোর হাফিজুর রহমান (২৫) ও সুমন হোসেন (২০)কে উপজেলার চালকিডাঙ্গা গ্রাম থেকে আটক করে। এরমধ্যে আটক ইবাদুল ইসলামের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। ইবাদুল ইসলাম পৌর শহরের বিজয়রামপুর বাঁধাঘাট গ্রামের আবু কালামের ছেলে। হাফিজুর কোতুয়ালি থানার রাজারহাট চামড়া পট্টি এলাকার আব্দুল মজিদের ছেলে এবং সুমন একই থানার পূর্ব বারান্দিপাড়া ফুলতলা এলাকার লাল মিয়ার ছেলে। অপরদিক হাফিজুর রহমান ও সুমনকে চালকিডাঙ্গা এলাকায় স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদের নামে মামলা দিয়ে আদালতে প্রেরণ করে। যার মামলা নং-১৬। পৃথক মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই শাহাবুল ইসলাম ও আক্তারুজ্জামান জানান, আককৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














