মাগুরা প্রতিনিধি ॥ মাগুরায় আপন বড় ভাইয়ের হাতে খুন হয়েছে পিন্টু খন্দকার (৫৭) নামে এক ভিডিও এডিটর ও সাবেক ব্যান্ড সঙ্গীত শিল্পি। গতকাল বুধবার রাতে শহরের থানা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত পিন্টু থানা পাড়ার মৃত খন্দকার আমিনুল ইসলামের ছেলে। নিহত পিন্টুর বড় মেয়ে রাইসা হোসেন প্রান্তি অভিযোগ করেন, বাড়ির জমি নিয়ে তার বাবা পিন্টু খন্দকারের সাথে চাচা রিন্টু খন্দকারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমির লোভে প্রায় রিন্টু খন্দকার তার বাবাকে হুমকী দিয়ে আসছিল। রাতে বাড়িতে এসে অর্তকিতভাবে রিন্টু খন্দকার তার বাবার উপর হামলা করে। লোহার রড দিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে। প্রান্তি তার বাবার হত্যাকারীর দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, পৈত্রিক জমিতে পাশাপাশি বাড়ি নির্মাণে বিরোধ নিয়ে বুধবার রাতে বড় ভাই খন্দকার মঞ্জুরুল আহসান রিন্টু একটি লোহার রড দিয়ে পিন্টুর শরীরে আঘাত করে। এ সময় সে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়ে। দ্রুত মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে বড় ভাই খন্দকার মঞ্জুরুল আহসান রিন্টু পলাতক রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক রিন্টুকে গ্রেপ্তারের অভিযান চলছে। পিন্টু খন্দকার পেশায় ভিডিও এডিটর। শহরে আপন স্টুডিও নামে তার একটি এডিটিং প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া প্রত্যাশা নামে একটি ব্যন্ড শিল্পিগোষ্ঠির সাবেক সঙ্গীত শিল্পি ছিলেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















