নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে সংক্রমণের ভয়ে করোনাভাইরাস কিংবা এই রোগের উপসর্গ নিয়ে মৃতদের কাছে আসছেন না অনেক পরিবার সদস্য, এ অবস্থায় লাশ সৎকারে এগিয়ে এসেছেন বঙ্গবন্ধু স্কোয়াড, নড়াইল এর দাফন কাফন টিম স্বেচ্ছাসেবীরা। এই কাজ করতে গিয়ে তাঁরা একদিকে যেমন আক্রান্ত হচ্ছেন, তেমনি বাধাও পাচ্ছেন পদে পদে।নড়াইলে সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, বঙ্গবন্ধু স্কোয়াড, নড়াইল এর দাফন কাফন টিম। নড়াইলে করোনা আক্রান্ত মৃত ৩ জন ব্যক্তিকে ইতোমধ্যে দাফন কাফন করেছে এই টিমটি। কিন্তু টিমটার পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর প্রয়োজন আছে। কারন এই দলটির যুবকরা কারও বাবা, কারও সন্তান বা কারও ভাই। কোন অনাকাঙ্খিত মৃত্যু কাম্য নয়। “স্ত্রী-সন্তানের মতো স্বজনরাও দূর থেকে দেখিয়ে দেয়, ওই ঘরে লাশ। শেষ বারের মতো মৃতের মুখটাও আর দেখতে চায় না তারা,”নড়াইলে দাফন কাফন টিম স্বেচ্ছাসেবীরা নড়াইল জেলায় সক্রিয় সংগঠন এখন পর্যন্ত মৃত ৩ জনের লাশ সৎকার করেছে জানিয়ে দাফন কাফন টিম বলেন, এলাকাবাসী বা স্বজনরা সহযোগিতা দূরের কথা, বিদায় হওয়া মানুষটির কবর দেওয়ার জায়গাটিও দেখিয়ে দিচ্ছে না। অনেক সময় কাফনের কাপড় আমাদের কিনতে হচ্ছে। এদিকে “পরিবারের সম্মতি না থাকায় আগ্রহী অনেকেই সেচ্ছাসেবক হতে পারেনি,” বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু স্কোয়াড, নড়াইল এর দাফন কাফন টিম এই ক্রান্তিলগ্নে দাফন কাফন টিমের যুবাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, মাননীয় সংসদ সদস্য, মাশরাফী বিন মোর্ত্তজা, ৯৪, নড়াইল -২, এবং তার নেতৃত্বাধীন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। এখন থেকে নড়াইলে করোনা আক্রান্ত মৃত ব্যাক্তির দাফন কাফনে সুরক্ষা সামগ্রীর প্রয়োজনীয় পিপিই প্রদান করবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। বঙ্গবন্ধু স্কোয়াড, নড়াইল এর পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মানবতার জয় হোক। মানবিক সমাজসেবীরা মানবতার সেবায় এগিয়ে আসুন।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...















