ভ্রাম্যমান প্রতিনিধি, কেশবপুর ॥ যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নির্বাচন পরবর্তী গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সন্ধ্যায় ভেরচী বাজারে অনুষ্ঠিত হয়েছে। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে এবং গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ অরুণ কুমার দে, সিনিয়র সহ-সভাপতি গাজী নাজিম উদ্দীন, যুগ্ম-সম্পাদক ফারুক হোসেন মোল্যা, তথ্য ও গবেষণা সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউপি সদস্য মাজাহারুল ইসলাম, গৌরীঘোনা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক এস এম শাহাদাৎ হোসেন, গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এস এম মাসুদুর রহমান, প্রবীণ আওয়ামী লীগনেতা নেপাল হোল্ড, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান কাজল, মাষ্টার এনায়েত আলী প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন বলেন, দলীয় নেতা-কর্মীরা সক্রীয় থাকায় গত ১৪ জুলাই যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এই করোনার মাঝেও ১ লাখ ২৪ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ সময় তিনি সকল দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানান এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনের কাজ করার জন্য আহ্বান জানান।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














