মেহেদী হাসান, মণিরামপুর ॥ ঈদের আর মাত্র ছয় দিন বাকি। কোরবানির জন্য সাধ্যমত পশু কিনছেন কেউ কেউ। কিন্তু পশু জবাই ও মাংস প্রস্তত করতে ব্যবহৃত চাপাটি এবং ছুরি কিনতে বা ধার করাতে কামারের দোকানে ভিড়তে দেখা যাচ্ছে না লোকজনকে। ফলে কর্মহীন অলস সময় যাচ্ছে যশোরের মণিরামপুরে কামারদের। শুক্রবার (২৪ জুলাই) উপজেলার গাঙ্গুলিয়া, বাসুদেবপুর, টেংরামারী, হানুয়ার ও রাজগঞ্জ বাজারসহ বিভিন্ন কামারপাড়া ঘুরে এমন চিত্র চোখে পড়েছে।করোনায় কর্মহীন হওয়ায় এবং ঘূর্ণিঝড় আম্পানের তির কারণে এবছর মানুষের হাতে টাকা পয়সা নেই। গত বছর যারা কোরবানি করেছেন তাদের অনেকে এবার কোরবানি করতে পারছেন না। ফলে কামারের কাছে ভিড়ছেন না ক্রেতারা।গাঙ্গুলিয়া গ্রামের গৌর কর্মকার বলেন, এইবারের মত এত খারাপ অবস্থা আগে কখনো হয়নি। এবার কাজ মোটেও নেই। সকাল থেকে একটাকাও আয় হয়নি।ওই পাড়ার মধু কর্মকার বলেন, গতবছর ঈদে কাজ করে ৭-৮ হাজার টাকা লাভ হয়েছে। এবার দুই হাজার টাকা লাভ হবে কিনা বলতে পারছিনে। আর রবিন কর্মকারের দাবি,এই বছর সবই লোকসান। রাজগঞ্জ বাজারের জয়দেব কর্মকার বলেন, অন্য বছর রাতদিন কাজ করে শেষ নামাতে পারতাম না। এবার কাজ নেই। সকাল থেকে বসে আছি। রাজগঞ্জ বাজারে ১৫-১৬ টা কর্মকারের দোকান আছে; সবার একই অবস্থা। ওই বাজারের পাইকারী বিক্রেতা দুলাল কর্মকার বলেন, সকাল থেকে কোন বিক্রি নেই। দোকানে বসে ঝিমাচ্ছি। তবে গ্রাম এলাকার বাজার বা মোড়ের দুই একজন কর্মকারকে ব্যস্তসময় পার করতে দেখা গেছে। গাঙ্গুলিয়া আমতলা মোড়ের কানাই কর্মকার বলেন, আমার কাজ ভাল চলছে। অন্য বছরের তুলনায় এবার কাজ বেশি হচ্ছে। গত ২০ দিন ধরে কাজের চাপ বেড়েছে। কেউ নতুন ছুরি বা চাপাটি গড়াচ্ছেন আবার কেউ কেউ পুরনোটা ধার করাতে আসছেন। আয় বাড়াতে সরকারি ঋণের দাবি কানাই কর্মকারের। কানাই কর্মকারের খদ্দের উপজেলার নওয়াপাড়া গ্রামের রজব আলী বলেন, এবার ছাগল কোরবানি করবো। তাই চাপাটি আর ছুরিতে ধার কাটাতে এসেছি।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















