মাস্টার শফিকুল ইসলাম, ভোমরা (সাতক্ষীরা) থেকে ঃ মাদক, মাদক বানিজ্য, মাদক সেবী ও চোরাচালানীদের সঙ্গে কোন আপোষ নেই পুলিশের। মাদকমুক্ত স্বাচ্ছন্দ পরিবেশ গড়ার লক্ষ্যে পুলিশ নিরলসভাবে কাজ করবে। মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। সাতক্ষীরাকে মাদকমুক্ত করে জিরো টলারেন্স করা হবে। পুলিশ হবে জনগনের বন্ধু। পুলিশ জনগনের পাশে থেকে কাজ করবে। পুলিশকে সহযোগিতায় আপনারা এক পা এগিয়ে এলে পুলিশ দশ পা এগিয়ে যাবে। জনগনের সাধারন অভিযোগ ও মামলা করতে থানায় যাওয়া লাগবে না। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে স্ব-স্ব ইউনিয়নে বিট অফিসারদের সহায়তায় সমস্যার সমাধান করা হবে। তবে বিট অফিসাররা তাদের দায়িত্ব পালনকালে কোন প্রকার সাধারন মানুষ অকারনে ভোগান্তির শিকার হলে বা মাদক ব্যবসায়ী ও চোরাচালানীদের সাথে যোগাযোগ বা সখ্যতার প্রমান পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শনিবার বেলা ১২টায় লক্ষ্মীদাঁড়ী নাব-উদয়ন সংঘের কার্যালয়ে মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালন ও বাল্যবিবাহ প্রতিরোধে ৬নং ভোমরা ইউনিয়নের ৯নং বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠানের মতবিনিময়কালে সাতক্ষীরার সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান (আসাদ) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ অনুষ্টানে উপস্থিত ছিলেন, ভোমরা ৯নং বিট অফিসার এস আই মানিক শাহ, এএসআই রাশেদ, ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) বিশ্বজিৎ, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম গাজী, লক্ষ্মীদাঁড়ী নব-উদয়ন সংঘের সাধারন সম্পাদক পরিতোষ ঘোষ, জেলা আওয়ামী তরুণলীগের সভাপতি শাহানূর ইসলাম (শাহিন), ভোমরা ১১৫৯ নিবন্ধিত হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি এরশাদ আলী, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম, ভোমরা বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (১৯৬৪) সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রঞ্জু, ইউপি সদস্য জালাল উদ্দীন মোল্যা, ভোমরা স্থল বন্দর রিপোটার্স কাবের সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, ভোমরা স্থল বন্দর প্রেস কাবের সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, ডাক্তার সুভাষ চন্দ্র সরদার, আব্দুস সাত্তার জুয়েল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সদর থানার এসআই হাবিবুর রহমান হাবিব।
যশোরের সেই শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর স্লোগান,মিছিল মিটিং আর দোষারোপের নয় আগামীর...
যশোর অফিস : বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল মিটিং আর...
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি...
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে আলোর পথ দেখিয়েছিল। তা সঠিক সিদ্ধান্ত এখনো জাতিকে পথ...
রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে ; যশোরে উপদেষ্টা শারমীন এস...
যশোর অফিস : রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা...
যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের...
যশোর অফিস : যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন...














