শহিদুল ইসলাম দইচ : রাইস কুকারের ভিতর থেকে দুইটি বিদেশী পিস্তল , সাত রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন একটি খেলনা পিস্তল ও একটি বার্মিজ চাকু উদ্ধার করেছে যশোর কোতয়ালি ও কসবা ফাড়ী পুলিশ। এঘটনায় দুই ছেলে ও তাদের পিতাকে আটক করা হয়েছে। সদর উপজেলার পাগলাদাহ গ্রাম থেকে গতকাল শনিবার ভোর রাতে অস্ত্রগুলি উদ্ধার ও তাদের আটক করা হয়। আটককৃতরা হলো পাগলাদাহ গ্রামের হাসান মোল্লা (৫৮) এবং তার দুই ছেলে মহিদুল ইসলাম মুন্না (৩৪) ও মো. জিন্না(৩০)। গতকাল শনিবার বেলা ১২ টায় পুলিশ সুপারের সভাকে এক প্রেস ব্রিফিংএ এ তথ্য জানান পুলিশ সুপার আশরাফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার ও গোলাম রব্বানি, কোতয়ালী থানার ইনেসপেক্টর (তদন্ত) তাসমিম আলম, ও কসবা পুলিশ ফাড়ীর ইনচার্জ মিজানুর রহমান। ব্রিফিংএ পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে পুলিশের একটি দল পাগলাদাহ গ্রামে হাসান মোল্লার বাড়িতে অভিযান চালায়। এসময় তাদের ঘরে সানসেডের ওপর একটি রাইস কুকারের ভিতর রাখা অস্ত্র গুলি উদ্ধার করা হয়। এসময় মহিদুল ইসলাম মুন্না (৩৪), মো.জিন্না (৩০) এবং তাদের পিতা হাসান মোল্লাকে (৫৮)আটক করা হয়। তিনি আরও জানান, আসামীদের জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...















