জিএম ওভি : সচিব ও পুলিশ কর্মকর্তা পরিচয়দিয়ে প্রতারণার অভিযোগে শাহাদৎ হোসেন ওরফে শাহা ওরফে শাহদত জামান ওরফে কনেস্টবল জামান ওরফে সচিব মঞ্জুরুল ইসলাম ওরফে সচিব গোলাম কিবরিয়া (৫২) নামে এক ব্যাক্তি ও তার স্ত্রী নাজমা বেগমকে (৪০) আটক করেছে যশোর ডিবি পুলিশ। শুক্রবার ভোরে তাদেরকে শেরপুর জেলার শ্রীবরদী থানার বালিয়াচন্ডি গ্রাম থেকে আটক করা হয়। আটক শাহাদৎ ওই গ্রামের মৃত লতিফ মাস্টারের ছেলে। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহার করা চারটি মোবাইল ফোন আটটি সীমকার্ড উদ্ধার করা হয়। গতকাল শনিবার দুপুরে যশোর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন এক প্রেস ব্রিফিংএ তার কনফান্সে রুমে এ তথ্য জানান ।এসময় অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার অতিরিক্ত পুলিশ সুপার গোল্লাম রব্বানি ও অতিরিক্ত পুলিশ সুপার অপু বিশ্বাস ,ডিবি পুলিশের ইন্সেপেক্টার সমেন দাশ উপস্থিত ছিলেন। ব্রিফিংএ পুলিশ সুপার জানান, ২০১৩ সাল থেকে শাহদৎ হোসেন বিভিন্ন জেলায় সচিব, পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সরকারী কর্মকর্তার কাছ থেকে প্রতারণা করে এবং সাধারণ মানুষকে চাকরি দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়। এমন তথ্য যশোর জেলা পুলিশের নজরে আসলে কোতয়ালি মডেল থানায় একটি জিডি করা হয়। এরপর ডিবি পুলিশের এস আই মফিজুল ইসলাম মিথ্যা পরিচয়দানকারি শাহাদৎ হোসেনকে সনাক্ত করেন এবং ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি সোমেন দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের শেরপুর থেকে আটক করা হয়।
যশোরের সেই শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর স্লোগান,মিছিল মিটিং আর দোষারোপের নয় আগামীর...
যশোর অফিস : বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল মিটিং আর...
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি...
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে আলোর পথ দেখিয়েছিল। তা সঠিক সিদ্ধান্ত এখনো জাতিকে পথ...
রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে ; যশোরে উপদেষ্টা শারমীন এস...
যশোর অফিস : রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা...
যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের...
যশোর অফিস : যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন...














