কামরুজামান লিটন ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ৪ মাদক সেবীকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে ৩ মাস করে কারাদন্ড ও ১শ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের এস আই আব্দুল আলিম জানান, শনিবার রাত ৯ টার দিকে শহরের আরাপপুর এলাকার চানপাড়ায় বেশ কয়েকজন যুবক মাদক সেবন করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চানপাড়ার শরিফুল ইসলামের ছেলে সুমন হোসেন, তছির উদ্দিনের ছেলে হাসিবুল, ইউনুচ আলীর ছেলে আরমান আলীকে আটক করা হয়। পরে রাত ১১ টার দিকে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম আদালত বসিয়ে তাদেরকে কারাদন্ড প্রদান করেন। অপরদিকে সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের মনিরুল ইসলামের ছেলে তারিক হোসেনকে কাতলামারি এলাকায় মাদক সেবনের অপরাধে ৩ মাস কারাদন্ড ও ১ শত টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ৩ মাস করে কারাদন্ড ও ১ শত টাকা করে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















