নড়াইল জেলা প্রতিনিধি ঃ নড়াইল জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে নড়াইল চৌরাস্তা এলাকায় অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন করা হয়। এদিকে আগামী দুই বছরের (২০২০-২০২২) জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এনটিভির নড়াইল প্রতিনিধি এম মুনীর চৌধুরী সভাপতি, বাংলা টিভির মাহবুবুর রশিদ লাবলু সাধারণ সম্পাদক ও একুশে টিভির ফরহাদ খানকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক নড়াইল প্রেসকাবের সভাপতি, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নড়াইল প্রতিনিধি এনামুল কবির টুকু। কমিটিতে সহসভাপতি মনোনীত করা হয়েছে-একাত্তর টিভির নড়াইল প্রতিনিধি আজিজুল ইসলাম এবং যুগ্মসাধারণ সম্পাদক দেশ টিভির নড়াইল প্রতিনিধি শরিফুল ইসলাম বাবলু। এ ছাড়া নির্বাহী সদস্য-তারিকুজ্জামান লিটু (বাংলাভিশন), মোস্তফা কামাল (আরটিভি), খায়রুল ইসলাম (মাইটিভি), হুমায়ুন কবীর রিন্টু (এশিয়ান টিভি), সুজয় কুমার বকসী (আরটিভি), মুন্সী আসাদুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি), মিরাজ খান (বৈশাখী টিভি), আবদুস সাত্তার (এসএ টিভি), ইমরান হোসেন (চ্যানেল নাইন) ও তানভীর আহমেদ রুবেল (দীপ্ত টিভি)। উপদেষ্টা পরিষদের তিন সদস্য হলেন-এনামুল কবির টুকু (বিটিভি), সাইফুল ইসলাম তুহিন (চ্যানেল ২৪) ও মির্জা নজরুল ইসলাম (মাছরাঙ্গা টিভি)। সংগঠনকে গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন নড়াইল জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














