খাজুরা (যশোর) প্রতিনিধি : ‘ছড়িয়ে গিয়ে জড়িয়ে থাকি, প্রীতিতে স্মৃতি অটুট রাখি’ এই স্লোগানে উদযাপিত হলো তারুণ্যদীপ্ত সামাজিক সংগঠন ‘পল্লী সম্ভার’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। যশোর সদর উপজেলার গহেরপুরে একঝাঁক উচ্ছল তরুণ মানবসেবা ও ভালো কাজের অঙ্গীকার নিয়ে গত বছরে এই সংগঠনটি গড়ে তুলেছিল। রোববার নানা আয়োজনে এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বেলা ১১টায় সদরের লেবুতলা তেঁতুলতলা বাজার সংগলœ ঘোষপাড়া বটতলায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে প্রেসকাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান কেক কাটেন। পরে ২শ’ লোকের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় লেবুতলা-বারোবাজার, খাজুরা-তেজরোলসহ বিভিন্ন সড়কে সহ¯্রাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন সংগঠনের নেতৃবৃন্দ। রোববার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকালে উপস্থিত ছিলেন পল্লী সম্ভারের সভাপতি আইটি বিশেষজ্ঞ হাসান শাহরিয়ার সিজার, রাজারবাগ পুলিশ লাইনস্ কলেজিয়েট স্কুলের প্রাক্তন অধ্যক্ষ লিয়াকত আলী, নাটুয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্তাজুল ইসলাম, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ফরিদুজ্জামান, জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্মকর্তা জুবায়ের আহম্মেদ, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের লোক সঙ্গীত শিল্পী শাহীন হোসেন, পল্লী সম্ভারের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদস্য শহিদুল্লাহ, অর্ণব ইসলাম, রুবেল রানা, মুন্নি খাতুন, সুরাইয়া ইয়াসমিন প্রমুখ।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...














