সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতীরার দেবহাটা থানার অস্ত্র আইনে মামলায় বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তারকৃত সাহেদ করিমকে ভার্চুয়াল আদালতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রোববার দুপুরে দেবহাটা আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশয়াল ম্যাজিষ্ট্রেট রাজিব কুমার রায় ভার্চুয়াল আদালতে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কোর্ট ইন্সপেক্টর অমল রায় ও এ মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৬ এর এস.আই রেজাউল করিম আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন। উল্লেখ্য ঃ গত ১৫ জুলাই বুধবার রাত ১০ টা ৪৫ মিনিটে র্যাব-৬ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় সাহেদ করিম ও তার পালানোর সহায়তাকারী নৌকার মাঝি বাচ্চুসহ তিন জনের বিরুদ্ধে ১৯৭৮ সালের অস্ত্র আইন ও ১৯৭৪ এর বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। মামলা নং-০৫। এর আগে ওই দিনই ভোর ৫টা ১০ মিনিটে সাতীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদীর একটি ব্রিজের নিচ থেকে বোরকা পরে নৌকায় করে পালিয়ে ভারতে যাওয়ার সময় সাহেদ করিমকে আটক করে র্যাব।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















