নওয়াপাড়া অফিস : যশোরের অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ববুধবার রাত সাড়ে ৯টার দিকে নওয়াপাড়া বেতার সেন্টার এলাকায় মটার সাইকেল ও বাইসাইকেলের ধাক্কায় বাই সাইকেল চালক মিল শ্রমিক মিজানুর রহমান ডালিম(৫৫) ঘটনাস্থলেই নিহত হয়। তিনি নওয়াপাড়ার পাচকবর এলাকার বাসিন্দা ও নওয়াপাড়া জুট মিলের একজন শ্রমিক ছিলেন। ঘটনার সময় তিনি বাইসাইকেল চালিয়ে মিলে যাচ্ছিলেন। এঘটনায় মটরসাইকেল চালকও আহত হয়েছেন তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্য মো: শাহাবুদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন লোক মারা গেছে লোক মুখে শুনেছি। কিন্তু আমার কাছে কেউ অভিযোগ করেনি। এ ছাড়া বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনটি অভয়নগরের রাজঘাট এলাকায় পৌছালে ট্রেনের ধাক্কায় একজন অজ্ঞতনামা যুবক ঘটনাস্থলে মারা যায়। নওয়াপাড়া রেল স্টেশনের মাস্টার মহাসিন রেজা বলেন, রাজশাহীগামী ট্রেনের ধাক্কায় একজন অজ্ঞতনামা লোক মারা গেছে। তার লাশ খুলনার জিআরপি থানা পুলিশ ময়না তদন্তের জন্য নিয়ে গেছে।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...














