মোংলা প্রতিনিধি : মোংলা বন্দরের পশুর নদীতে অবস্তানরত কার্গো জাহাজ থেকে পাচার করে আনা চোরাই মালামালসহ ৪ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে কার্গো জাহাজ বাঁধা হাসিল (রশি) ও অন্যান্য যন্ত্রাংশসহ তাদের আটক করা হয়। এরা হচ্ছে, চাদঁপাই ইউনিয়নের কানাইনগর গুচ্চগ্রাম এলাকার মোঃ আবুল হাওলাদার’র ছেলে নিয়ামত হাওলাদার (২৫), মৃত মোজাহার ব্যাপারীর ছেলে তরিকুল ব্যাপারী (২৮), বক্কর খানের ছেলে সিজার খান (২৮) ও ওসমান সিকদারের ছেলে সিরাজ সিকদার (৫০)কে আটক করে। এছাড়া পলাতক রয়েছে জলিল ব্যাপারীর ছেলে হাকিম ব্যাপারী। পুলিশ জানায়, মোংলা বন্দরে বানিজ্যিক জাহাজে চুরি ডাকাতী বন্ধে পুলিশ, কোষ্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে। বৃহস্পতিবার মধ্য রাতে মোংলা থানা পুশিশের বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে, কার্গো জাহাজের পাচার হওয়া চোরা মালামাল অন্যাত্র বিক্রির জন্য মজুদ করা হচ্ছে, এ খবরে কানাইনগর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি বুজতে পেরে পাচারকারীরা পালানোর চেষ্টা কালে এস আই বিশ্বজিৎ মুখার্জি তার সংঙ্গিয় ফোর্স নিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। আটককৃতদের কাছে মজুদ করা কার্গো জাহাজ থেকে চুরি করে আনা ১টি ব্যাটারি, ৮০ কেজি জাহাজ বাঁধা মোটা রশিসহ অন্যান্য যন্ত্রাং উদ্ধার করে তারা। মোংলা থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গির আলম জানায়, জাহাজের চোরাই মালামাল মজুদ ও বেচা-কেনার অপরাধে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামীদের আদালতে তোলা হবে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা।
সাতক্ষীরায় ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক ও...
আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু'দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ প্রশিক্ষণ...
আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয় কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের...
কোটচাঁদপুরে বনবিভাগের অভিযানে জীবিত শকুন উদ্ধার ও মেছোবিড়াল হত্যায় মামলা
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বনবিভাগের পৃথক অভিযানে একটি বিশাল আকৃতির জীবিত শকুন উদ্ধার এবং মেছোবিড়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা...
অভয়নগরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খোদেজা আবু তাহের বৃত্তি প্রদান অনুষ্ঠিত...















