পার্থ কুমার ম-ল,(তালা প্রতিনিধি) : তালার পল্লীতে এক নারী কর্তৃক গ্রাম্য ডাক্তাকে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। মিথ্যা অভিযোগে কিছু দিন পূর্বে সাতক্ষীরা প্রেসাক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে ঐ নারী।ঘটনার বিবরনে জানা যায়, তালা উপজেলার চরকানাইদিয়া গ্রামের গ্রাম্য ডাক্তার আজিজুর গাজীর প্রতিবেশী মর্জিনা বেগম ২০ লক্ষ টাকার দাবি করে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে। সে একই গ্রামের দিনমজুর মান্নান শেখের স্ত্রী। সে নিজেও দিনমজুরী করে সংসার চালায়। পূর্ব থেকে গ্রাম্য ডাক্তারের কাছে দেড় লক্ষ টাকা পাবে বলে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন তিনি। বিভিন্ন নেতাসহ মেম্বর চেয়ারম্যানের কাছেও ধ্বর্ণা দিচ্ছে টাকা আদায়ের জন্য। লিখিত কোন প্রমাণ না থাকায় তার পক্ষে স্বাক্ষী দেবার জন্য টাকা দিয়ে লোকও ম্যানেজ করার চেষ্টা করছে মর্জিনা বেগম।ডাক্তার আজিজুর বলেন, প্রায় তিন বছর ধরে এই মহিলার সহিত আমার কথা বন্ধ। তার বাড়িতে ঐ গ্রামের জবেদ আলী গাজী দিনে রাতে যাওয়া আশা করে, আপত্তিকর অবস্থায় মেলামেশা করে যা প্রতিবেশীরাও জানে। আমি নিষেধ করায় যত বিপত্তি। আমি প্রতিবাদ করার কারণে কথা বন্ধ হয়ে গেছে। আমাকে সামাজিক ভাবে হেয় পতিপন্ন করার জন্য এই জবেদ আলী তাকে দিয়ে এ মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। সে আমার কাছে কোনো টাকা পাবে না। তিনি প্রশ্ন রেখে বলেন, যে ব্যক্তি নিজে দিন মজুরী করে সংসার চালায়, সে কি ভাবে আমাকে এত টাকা দিবে? তার মেয়ে জর্ডানে থাকে, টাকা পাঠায় মর্জিনার নামে সে টাকা আমি কি ভাবে নিব? এত টাকা নিলে কোনো না কোনো লোক জানতে পারত। কেউ কোনোদিন আমাকে তার সাথে ব্যাংকে দেখেনি, ব্যাংকের কোনো কর্মকর্তাও বলতে পারবে না।তিনি আরও বলেন, আমার বাড়িতে সে কখনো ঝিয়ের কাজ করেনি। ব্যাংকে টাকা জমা দেয়া নেয়ার বিষয়ে আমি কিছুই জানি না, আর তার টাকা আমি কেন লেনদেন করতে যাব?জালালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ মোড়ল বলেন, ডাঃ আজিজুরের প্রতিবেশী মর্জিনা বেগম আমার কাছে গিয়েছিল টাকার কথা জানাতে। তখন সে আজিজুর ডাক্তারের কাছে দেড় লক্ষ টাকা পাবে বলে আমাকে জানিয়েছিল কিন্তু কোন প্রমান দেখাতে পারেনি। তিনি আরও বলেন, জবেদ আলী গাজীও আমার কাছে এই টাকা আদায়ের জন্য গিয়েছিল। প্রমাণ না থাকলে টাকা আদায় হবে না বলে জানিয়ে দেন তিনি।জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল হক লিটু বলেন, মর্জিনা বেগম ডাঃ আজিজুরের কাছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাবে বলে আমাকে জানিয়েছে, কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারেনি। আবার আজিজুরও ঐ টাকার কথা অস্বীকার করে। যেহেতু কোন প্রমাণ নাই সে ক্ষেত্রে কি বা করার আছে? বিশ লক্ষ টাকার বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। যদি বিশ লক্ষ টাকা পাবে তাহলে আমার কাছে দেড় লক্ষ টাকার কথা বলবে কেন?টাকার বিষয়ে ফোনে জানতে চাইলে টাকার সঠিক কোনো হিসাব দিতে পারেনি। টাকা কোথা থেকে এল, এত টাকা দিলেন কেউ জানে না কেন, কোনো প্রমাণ রাখেননি কেন এমন প্রশ্নের কোন সঠিক জবাব দিতে পারেননি মর্জিনা। জবেদ আলী তার বাড়িতে যাওয়া আশা করলেও কোনো খারাপ সম্পর্ক নেই বলে তিনি জানান।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















