নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে শুক্রবার ১৪ আগষ্ট থেকে গত ২৪ ঘন্টায় নতুন করে ডাক্তার শেলি সুলতানা, একজন সেনা সদস্য সহ ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিস। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ১১ জন, কালিয়া উপজেলায় ১জন এবং লোহাগড়া উপজেলায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত জেলার পুলিশ সুপারসহ ২৭জন পুলিশ সদস্য, ৩০জন সেনা সদস্য ও ১৪জন চিকিৎসক, ২১জন সেবিকাসহ স্বাস্থ্য বিভাগের ৭৫জন, সর্বমোট ৯৮৩জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নড়াইলের পুলিশ সুপার ও ১২চিকিৎসকসহ ৭৫০জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ১৩জন মা*রা গেছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে ১২জন হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আই*সোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন।এদিকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন মাতা হামিদা মোর্ত্তজা বলাকা বৃহস্পতিবার রাতে হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।উল্লেখ্য, গত ০৮ আগষ্ট নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন মাতা হামিদা মোর্ত্তজা বলাকাসহ পরিবারের চার সদস্য করোনা শনাক্ত হন। এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা গত ১৯ জুন করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিলেন। পরদিন তার ফল আসে পজিটিভ। আক্রা’ন্ত হওয়ার পর বাসায় থেকেই চিকিৎসা নেন তিনি। মাঝে পরীক্ষা করিয়েও পজিটিভ ফল পাওয়া যায়।এরপর গত ১২ জুলাই আবার নমুনা সংগ্রহ করা হয় এবং ১৪ জুলাই রাতে কোভিড-১৯ নেগেটিভ ফল পাওয়া যায়। এছাড়া এমপি মাশরাফীর স্ত্রী সুমনা হক সুমি এবং ছোট ভাই মোরসালিন বিন মোর্তুজা সিজার করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














