উজ্জ্বল রায় : লম্বাটে সরীসৃপ প্রাণী সাপ। এর প্রতি মানুষ সহজাত শত্রুতা। দেখলেই প্রাণে মেরে ফেলতে ইচ্ছে করে। এই সাপটির ভাগ্যেও ঠিক তাই ঘটতে চলেছিল। শুক্রবার (১৪ আগস্ট) একদল ভীত গ্রামবাসী তাকে মেলে ফেলার উদ্যোগ নিলে তাদের মধ্য থেকে বন্যপ্রাণীপ্রেমী কেউ একজন পুলিশের জরুরি হেল্পলাইন ৯৯৯ নম্বরে ফোন দেন। তাতেই প্রাণে বেঁচে যায় কোবরা সাপটি। শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ৯৯৯ নম্বর থেকে আমাদের সাপটি দ্রুত উদ্ধারের অনুরোধ করা হয়। সে মোতাবেক আমরা সাপটিকে উদ্ধার করে নিয়ে আসি। শিগগিরই তাকে বন্যপ্রকৃতিতে অবমুক্ত করা হবে। সাপটি দেখার পর গ্রামবাসী তাকে মেরে ফেলার চেষ্টা চালালে সেখানকার কেউ একজন ৯৯৯ ফোন দিয়ে এ ঘটনাটি জানায়। তিনি আরো বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখি প্রায় শতাধিক মানুষ সাপটিকে ঘিরে রয়েছে। কাছে গিয়ে দেখি এটি ‘কোবরা’। চা বাগানের আঞ্চলিক ভাষায় এটিকে ‘কালা খরিস’ বলে। সাপটি ফণা তুলে প্রায় এক ফুট উঁচু পর্যন্ত দাঁড়িয়ে যেতে পারে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















