কামরুজামান লিটন ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা বিএমএ সভাপতি ও ডাঃ শামীমা সুলতানার স্মামী এবং শামীমা ক্লিনিকের স্বত্তাধিকারী ডাঃ এ বি এম সিদ্দুকুল ইসলাম নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পপুলার হাসপাতালে বৃহস্পতিবার সন্ধায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। অবসরের আগে তিনি স্বাস্থ্য বিভাগের সাবেক সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। শুক্রবার বাদ জুম্মা ঝিনাইদহ মুক্তিযোদ্ধা স্মৃতি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় পৌর গোরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা, ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, ঝিনাইদহ জেলা বি এমএ এর সাবেক সাধারণ সম্পাদক ডাঃ দুলাল কুমার চক্রবর্তী, বর্তমান সাধারণ সম্পাদক ডাঃ রাশেদ আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ প্রসেনজিত বিশ্বাস পার্থ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সহ-সভাপতি ফয়সাল আহমেদসহ, রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জানিয়েছেন।
যশোরের সেই শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর স্লোগান,মিছিল মিটিং আর দোষারোপের নয় আগামীর...
যশোর অফিস : বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল মিটিং আর...
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি...
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে আলোর পথ দেখিয়েছিল। তা সঠিক সিদ্ধান্ত এখনো জাতিকে পথ...
রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে ; যশোরে উপদেষ্টা শারমীন এস...
যশোর অফিস : রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা...
যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের...
যশোর অফিস : যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন...















