স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মৎস্যজীবী ও জেলে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তোহা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশ একদিন মৎস্য সম্পদ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করবে। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সফলতা অর্জিত হয়েছে। বাংলাদেশ আজ নিজেদের চাহিদা পূরন করে বিদেশে প্রচুর মাছ রপ্তানি করতে সক্ষম হয়েছে। ভয়াবহ করোনা ভাইরাসের সংক্রমণের এই কঠিন দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবহেলিত মৎস্যজীবী, মাছ চাষী, জেলেদের জন্য খাদ্যসামগ্রী থেকে শুরু করে মাছের পোনা, মাছের খাবার ও মৎস্যজীবী সমিতির অনুকূলে পিক-আপের ব্যবস্হা করায় মৎস্য সেক্টররের কাউকে কোনো প্রকার কষ্ট করতে হয় নাই। এজন্য সবাইকে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে হবে এবং তার দীর্ঘায়ু কামনা করতে হবে।বিকাল তিনটায় পুরনো পল্টনের কার্যালয়ে মৎস্যজীবী ও জেলে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির এক মতবিনিময় সভায় খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তোহা উপরোক্ত কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে আরো উপস্হিত ছিলেন কার্যকরী সভাপতি শাহীন বেপারী, সাধারন সম্পাদক শাহ আলম মল্লিক, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম জাকির, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তোহা প্রমুখ। সভাপতি ইউনুস মিয়া মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সারাদেশে ফেডারেশনের কমিটি গঠনের আহবান জানান। সভা শেষে খুলনা বিভাগের সকল জেলায় মৎস্যজীবী ফেডারেশনের কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তোহার ০১৭৪০৯৪৫০৩১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। বার্তা প্রেরক, আমিনুল ইসলাম জাকির, যুগ্ম সম্পাদক, মৎস্যজীবী ও জেলে ফেডারেশন।
বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে
অপরিকল্পিত নগরায়ন এবং অবকাঠামোগত নির্মাণে যথাযথ মানদণ্ড অনুসরণ না করায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম। বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তুতির ঘাটতি...
ঝিনাইদহে পুলিশের নতুন সূর্যোদয়! ৮ কনস্টেবলের কাঁধে উঠলো রূপালী ব্যাজ!
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : নিষ্ঠা আর ত্যাগের অনন্য স্বীকৃতি! ঝিনাইদহ জেলা পুলিশের মুকুটে যুক্ত হলো নতুন সাফল্যের পালক। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মেধা ও...
চোর থেকে বাদ যাচ্ছে না পুলিশও : মোংলায় বাড়ছে চুরি ও মাদকসেবীদের উৎপাত
মাসুদ রানা,মোংলা : বাগেরহাটের মোংলা পোর্ট পৌর শহরে চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সাধারণ ব্যবসায়ীর পাশাপাশি খোদ পুলিশ সদস্যের বাইসাইকেলও চুরির ঘটনা ঘটেছে।...
কালিয়ায় রোগীর সেবা বাদ দিয়ে গানে মগ্ন নার্স ও প্রধান সহকারি গনেশ চন্দ্র।
মোঃ হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত নার্সরা রোগীর সেবা বাদ দিয়ে গানের আসরে মগ্ন রয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে...
চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুল...














