মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে ভ্যান ও নছিমনের সংঘর্ষে সেলিনা (৪৬) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বালিদিয়া গ্রামে ঝিনাইপুকুরের পাশের রাস্তায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সেলিনা বালিদিয়া গ্রামের মফিজ শিকদারের স্ত্রী এবং মাগুরার চালিমিয়া গ্রামের রশিদ মাস্টারের মেয়ে। সুত্র জানায়, সেলিনার মা অসুস্থ্য থাকায় মাকে দেখে এদিন দুপুরে বাড়ী ফিরছিলো। বালিদিয়া শিকদারের মোড় থেকে ভ্যানে বাড়ী ফেরার পথে ঝিনাইপুকুর এলাকায় পৌছালে অপর দিক থেকে আশা নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভ্যানে থাকা গৃহবধু সেলিনা গুরুতর আহত হয়। আহত অবস্থায় এলাকার লোকজন সেলিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে অবস্থার অবনতি দেখে ঢাকা নেওয়ার পথে সন্ধ্যায় মারা যায়। এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি তারক বিশ^াস জানান, আমাদেরকে কেউ কিছু বলেনি। তবে আমরা শুনেছি।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














