সুন্দরবন উপকুলীয় প্রতিনিধি: শিশুর দুটি ছোট্ট হাত, বই খাতাতেই পড়ে থাক” এই স্লোগানকে সামনে নিয়ে সিডিও ইয়ুথ টিম আটুলিয়া ইউনিটে এর উদ্যোগে শুভ উদ্বোধন হলো মানবতার পাঠশালা। আজ শুক্রবার বিকাল ৪ টায় বিড়ালাক্ষী মহিলা মাদ্রাসায় উক্ত মানবতার পাঠশালার শুভ উদ্বোধন করেন ১০ নং আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালে বাবু এ সময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১০ নং আটুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বর সৈয়দ কামাল, বিড়ালাক্ষী মহিলা মাদ্রাসার সুপার বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্জ ইকরামুল কবির সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান,সিডিও ইয়ুথ টিমের সভাপতি স.ম উসমান গনী সোহাগ, সিডিও ইয়ুথ টিমের উপজেলা কমিটির সহসভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক হাফিজুর রহমান, মোঃ ফজলুল হক, সিডিও পদ্নপুকুর ইউনিয়নের সভাপতি মহাসিন ও তার ইউনিটের সদস্য বৃন্দ কাশিমাড়ি ইউনিটের মারুফা খাতুন এছাড়াও আরো উপস্থিত ছিল সিডিও আটুলিয়া ইউনিটের সভাপতি শিরিন সীমা,সাধারন সম্পাদক রমজান হোসেন সাগর, কোষাদক্ষ্য মো:ইয়াছিন আরাফাত, ত্রান বিষয়ক সম্পাদক মোঃরিমন হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদিকা সুমাইয়া সুলতানা, শাম্মি আক্তার, তানভীর ইসলাম রাহি, মোঃ মাছুদ রানা, রাকিব হাসান, সুরাইয়া খাতুন ও অন্যান্য সদস্যবৃন্দ। উদ্বোধন কার্যক্রম শেষে সিডিও ইয়ুথ টিমের আটুলিয়া ইউনিটের সাধারন সম্পাদক রমজান হোসেন সাগরের সঞ্চালোনায় প্রায় অর্ধ শতাধিক কচিকাঁচা শিশুদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিমের আটুলিয়া ইউনিয়নের সভাপতি শিরিন সীমা, সিডিও ইয়ুথ টিমের সভাপতি স.ম উসমান গনি সোহাগ, ১ নং ওয়ার্ডের মেম্বর সোয়েদ কামাল,বিড়ালাক্ষী মহিলা মাদ্রাসার সুপার ইকরামুল কবির সিডিও ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান প্রমুখ। এসময় সবার উপস্থিতিতে মানবতার পাঠশালা’র শিশুদের হাতে খাতা ও কলম তুলে দেওয়া হয়।
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির...
স্টাফ রিপোর্টার ।। জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর...
দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে যশোরে নাগরিক সমাজের মানববন্ধন
যশোর অফিস : দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ ও বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।
সোমবার বেলা...
বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা বন্ধ, কর্মচারীদের ব্যানার টানিয়ে প্রতিবাদ
যশোর অফিস : যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের সরকার নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত কাজের বিপরীতে প্রাপ্য অধিকাল ভাতা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ...
মিথ্যা মামলায় ব্যবসায়ী আটকের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন
যশোর অফিস : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বড় ভাইকে আটক করার অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা জুয়েল...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা বিষয়ক সভা...
স্টাফ রিপোর্টার : সোমবার সকাল ১১টায় যশোর সদর উপজেলা প্রশাসনের
উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন
শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে...















