আবুল হাসান- দেবাহটা, সাতক্ষীরা প্রতিনিধি : দেবহাটায় দূর্গাপূজা উপলক্ষ্যে দেবহাটা থানা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা গত কয়েকদিন যাবৎ উপজেলার ২১টি দূর্গাপূজা মন্দির সার্বক্ষনিক পরিদর্শন করছেন। রবিবার সকালে ওসি বিপ্লব কুমার সাহা উপজেলার বিভিন্ন পরিদর্শনকালে, এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য পুলিশ সদা তৎপর। কেউ যদি এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করার অভিপ্রায় চালায় সেটা পুলিশ কঠোর হস্তে দমনে দৃড় প্রতিজ্ঞ। নাশকতাকারী ও সন্ত্রাসীদের কোন ছাড় নেই উল্লেখ করে ওসি জানান, দূর্গাপূজা যাতে শান্তিতে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সকল প্রকারের অপরাধমূলক কর্মকান্ড বন্ধ রাখতে পুলিশ সর্বদা কাজ করছে এবং এটা অব্যাহত থাকবে বলে ওসি জানান। এসময় ওসির সাথে দেবহাটা থানার এসআই হাসিনা খাতুন, দেবহাটা প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি রশীদুল আলম, সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা, সাংবাদিক রফিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ওসি বিপ্লব কুমার সাহা সকল মন্দিরের কর্মকর্তাদেরকে সরকারের নির্দেশনা অনুযায়ী সকল অনুষ্ঠান সম্পন্ন করার আহবান জানান।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















