কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার চন্দনপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে চন্দনপুর ফুটবল ময়দানে চন্দনপুর যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। আয়োজক ডালিম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবির, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্য প্রফেসর আবু নসর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও অথৈ ইন্টারন্যাশনাল’র সত্ত্বাধিকারী মশিউর রহমান, চন্দনপুর ইউনাটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্য রুস্তম আলি, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম রবি, সমাজ সেবক নাসির উদ্দীন, কলারোয়া প্রেসকাবে যুগ্ম সম্পাদক ও গয়ড়া সীমান্ত প্রেসকাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান, কলারোয়া নিউজ’র সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক মাসুদ রানা, ফারুক হোসেন প্রমুখ। উদ্বোধনী খেলায় কলারোয়ার এম আর ফাউন্ডেশন ফুটবল একাদশ ৪-১ গোলের ব্যবধানে কাঠুরিয়া যুব সংঘকে পরাজিত করে শুভ সূচনা করে। টুর্নামেন্ট পরিচালনা কমিটি সূত্র জানায়, ১৪ নভেম্বর শনিবার একই ভেন্যুতে টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় পরস্পরের মুখোমুখি হবে শার্শার জি কে স্পোর্টিং কাব ও সাতীরা সদর ফুটবল একাদশ।
যশোরের সেই শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর স্লোগান,মিছিল মিটিং আর দোষারোপের নয় আগামীর...
যশোর অফিস : বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল মিটিং আর...
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি...
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে আলোর পথ দেখিয়েছিল। তা সঠিক সিদ্ধান্ত এখনো জাতিকে পথ...
রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে ; যশোরে উপদেষ্টা শারমীন এস...
যশোর অফিস : রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা...
যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের...
যশোর অফিস : যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন...















