স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় রবি মৌসুমে ২০২০-২১ অর্থ বছরে প্রাকৃতিক দূর্যোগে ফসলের তি পুষিয়ে নেয়ার ল্েয কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পূর্নবাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়। মঙ্গলবার(১৭ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের প্রশিণ কে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় এই উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রণোদনা গ্রহনকারী ১২’শ ৮৫ জন কৃষকের মাঝে বিনা মূল্যে উন্নত মানের বীজ ও ডিএমপি, এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয় । উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিথীকা বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রহুল আমিন, কৃষি বিপণনের জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান।এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরন কর্মকর্তা আবু দাউদ,উপ-সহকারি কৃষি র্কমর্কতা মিল্টন বৈরাগী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা পলাশ দাস,উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিজন রায়,মায়ামিনা খাতুন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে সুধী জনদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রহুল আমিন।তিনি বলেন,অনাবাদী প্রতি ইঞ্চি জমি কৃষি কাজে ব্যবহার করতে হবে। কোন পতিত বা অনাবাদী জমি রাখা যাবেনা। যাবতীয় আধুনিক কৃষি উপকরণ,পণ্য সামগ্রী বিনামূল্যে কৃষকদের মাঝে ভর্তুকি দিয়ে বিতরণের েেত্র সরকারের উদ্দেশ্য হল কৃষকের ফসল উৎপাদন বাড়ানো। সরকার দ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানোর ল্েয নানাবিধ কর্মসূচী বাস্তবায়ন করছে। ফলে কৃষি েেত্র দিনকে দিন উন্নয়নের জোয়ার পরিলতি হচ্ছে। আধুনিকায়নের ফলে কৃষি ও কৃষক সমৃদ্ধ হচ্ছে। কৃষি ও কৃষক সমৃদ্ধ হলে, দেশ ও জাতি সমৃদ্ধশালী হবে- এ ল্য নিয়ে বর্তমান সরকার প্রতি বছরের ন্যায় এবারও ুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে যথারীতি বীজ ও সার বিতরণ করছে।কৃষি জমিতে কৃষি বিভাগের সঠিক দিক নির্দেশনা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় দেশের কৃষির উন্নয়ন এগিয়ে যাচ্ছে। আলোচনা অনুষ্ঠান শেষে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ ও প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিথীকা বিশ্বাস ুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার ইভা মল্লিক। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২’শ ৮৫ জন ুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উন্নত মানের বোরোধান বীজ ১ কেজি, গম বীজ ২০ কেজি,ভূট্টা বীজ ২কেজি,সরিষা বীজ ১ কেজি,পেয়াঁজ বীজ ২৫০ গ্রাম, গ্রীষ্মকালীন মুগ ৫ কেজি,সূর্যমুখী ১ কেজি, খেসাড়ি বীজ ৮ কেজি, রাসায়নিক সার বিতরণ করা হয়।
মহেশপুরে জামায়াতে ইসলামীর নারী সমাবেশে মানুষের ঢল
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন...
নড়াইলে নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি নড়াইল থেকে : নড়াইলে নদীতে নিখোঁজের ৬ দিন পর মিলল মনোজ। নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা ও মধুমতী নদীর সংগমস্থল থেকে নিখোঁজের ছয়...
বিএসপির ২৫৫তম সাহিত্য ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
যশোর অফিস : বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২৫৫তম মাসিক সাহিত্যসভা ও বিদ্রোহী বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন সংগঠনের নিজস্ব কার্যালয়ে (যশোর শহরের পোস্ট অফিস...
বাঘারপাড়ার জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকীর ইন্তেকাল
যশোর অফিস : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী আর নেই। শুক্রবার বিকেলে খুলনার একটি হাসপাতালে...
অতীতে আমাদের ভোট বারবার চুরি হয়েছে, ছিনতাই হয়েছে, ডাকাতি হয়েছে – অমিত
যশোর অফিস : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, এবার আর...














