কলারোয়া প্রতিনিধি : কলারোয়া পৌরসভা নির্বাচনে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে ৩, সাধারণ কাউন্সিলর পদে ১২ ও সংরতি নারী কাউন্সিলর পদে ১ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সবমিলিয়ে মনোনয়নপত্র জমা পড়লো ৫৮ টি। এরমধ্যে মেয়র ৫, সাধারণ কাউন্সিলর ৪০ ও সংরতি নারী কাউন্সিলর পদে ১৩ জন।বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উৎসবমুখর পরিবেশে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাসের কাছে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী। এছাড়া মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সাবেক পৌর মেয়র আকতারুল ইসলাম। অপরদিকে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী শরিফুজ্জামান তুহিন মনোনয়নপত্র জমা দেন বলে নির্বাচন অফিস সূত্র জানায়।উল্লেখ্য, ৩০ জানুয়ারি’২০২১ কলারোয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে পৌরসভার ২১ হাজার ৩শ’ ১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














