জাতীয় তায়কোয়ান্ডো প্রতিযোগিতায় চৌগাছা তায়কোয়ান্ডো কাবের ২টি স্বর্ণ, ১টি রৌপ্য, ২টি ব্রোঞ্জ জয়

0
411

চৌগাছা (যশোর) প্রতিনিধি : ট্রাস্ট ব্যাংক ১৮তম জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২০ এ বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আওতাভূক্ত খুলনা বিভাগের একমাত্র কাব হিসেবে চৌগাছা তায়কোয়ানডো কাবের ৩ জন খেলোয়াড় দুটি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক জয় করেছে।
গত ২৭-৩০ ডিসেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক ১৮তম জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২০ অনুনিষ্ঠত হয়। এ প্রতিযোগিতায় চৌগাছা তায়কোয়ানডো কাবের খেলোয়াড় নাহিদ হাসান পরশ যশোর জেলা ও চৌগাছা উপজেলা পর্যায়ে স্বর্ণ জয় করেন। এছাড়া স্বপ্নীল অনুরাগ নীল কাব পর্যায়ে একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ এবং আলিফ হোসেন কাব পর্যায়ে একটি ব্রোঞ্জ পদক লাভ করেন। ৩০ ডিসেম্বর বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আখতার হোসেন। এসময় কাবের প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ পদকজয়ী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এদিকে চৌগাছা তায়কোয়ান্ডো কাবের তিনজন প্রতিযোগি ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক জয় করায় তাদের অভিনন্দন জানিয়েছেন কাবের সভাপতি ও ইন্সট্রাক্টর আরিফুর রহমান রানা এবং সাধারণ সম্পাদক ও প্রশিক্ষক শহিদুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here