মোফিজুল হলিধানী ঝিনাইদহ : যে বয়সে মুষ্ঠিবদ্ধ হাতের আয় রোজগারে সংসার ভরে ওঠার কথা ছিল, সেই বয়সে জীবন যুদ্ধে নেমেছে পলাশ আহমেদ জাবের নামে এক যুবক। তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। মাত্র ৩০ বছর বয়সে দুই কিডনি বিকল হওয়ায় জীবন মৃত্যুর সন্ধিনে দাড়িয়ে আছে জাবের। তিনি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ গ্রামের সাহার মালিতার ছেলে। পলাশ আহমেদ জাবেরের পরিবার দরিদ্র। চিকিৎসা করার মতো সাধ্য তাদের নেই। দুই কিডনি সংগ্রহ করে প্রতিস্থাপন করতে অনেক টাকার দরকার। তারপরও পরিবারটি সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাবের একটি বেসরকারী কোম্পানীতে চাকরী করতেন। করোনার কারণে চাকরী হারিয়ে বাড়িতে আছে। এদিকে দিন যতই যাচ্ছে জাবেরের শারীরিক অবস্থা করুন হয়ে পড়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের প্রধান অধ্যাপক আমানুল্লাহ চৌধুরী জানিয়েছেন পলাশ আহমেদ জাবেরের কিডনি বিকল। তিনি ওই কলেজের ২১ নং বেডে ভর্তি আছেন। এখন ডায়ালাসিসের মাধ্যমে চলছে কিডনির কার্যক্রম। দ্রুত উন্নত চিকিৎসা করা না হলে অকালেই ঝরে পড়তে পারে জাবেরের জীবন। পলাশ আহমেদের পিতা সাহার মালিথা জানান, সহায় সম্বল যা ছিল সবই সন্তানদের মধ্যে ভাগ বন্টন করে দিয়েছি। নিজেই এখন দুবেলা খেতে পারিনা। ছেলেকে কি দিয়ে চিকিৎসা করাবো এই চিন্তায় ঘুম আসে না। তিনি তার আদরের ধন জাবেরের চিকিৎসায় সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছেন। জাবেরকে সাহায্য পাঠানোর জন্য ০১৯১১৮০২৭১৪ (জাবের) ও চাচাতো ভাই মুজাহিদ ০১৯১৯৮৭৭২১৬ (বিকাশ) নাম্বারে যোগাযোগ করতে পারেন।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














