রায়মানিকে মিন্টুর মতবিনিময়

0
354

রূপদিয়া (যশোর) প্রতিনিধি ঃ গতকাল বৃহস্পতিবার যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডে রায়মানিক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা করেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু। কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম হোসেন মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহন করেন এম.এম. কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আফছার আলী, জেলা ছাত্রলীগের সাবেক নেতা লুৎফুল কবির বিজু, কচুয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রবীন নেতা উকিল মোল্যা ও আবু সাঈদ দফাদার। উল্লেখ্য যে, কচুয়া ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ড থেকে ২ শতাধিক প্রবীণ আওয়ামীলীগ নেতা সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here