কালীগঞ্জে ১২০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক

0
387

মাহাবুবুর রহমান, কালীগঞ্জ : ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাহফুজুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার সাতগাছিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার সাতগাছিয়া গ্রামের মৃত তবিবর রহমানের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা ঃ মাহফুজুর রহমান মিয়া জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে বারবাজার ক্যাম্পের আইসি মোকলেচুর রহমানের নেতৃত্বে ক্যা¤েপর একটি চৌকশ দল শুক্রবার ভোরে উপজেলার সাতগাছিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে থেকে অভিযান পরিচালনা করিয়া ১২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাহফুজুর রহমান ওরফে মাহফুজ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাহফুজের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here