বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোনার বাংলা স্পোর্টিং ক্লাবে’র তিন সদস্যের একই দিনে জন্মদিন হওয়ায় ব্যতিক্রমভাবে জন্মদিন পালন করা হয়েছে। কেক কেটে নয়, গরীর অসহায়দের মাঝে খাবার বিতরণ করে জন্মদিন পালন করেছে ওই তিন সদস্য। শুক্রবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামে এঘটনা ঘটেছে। তবে ঘটনাটি স্থানীয় এলাকাবাসী ব্যতিক্রম বলে দাবি করেছেন।
জানা গেছে, সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি শামীম রেজা বাপ্পি ০৭ জানুয়ারী ১৯৯০, সাধারণ সম্পাদক ফয়সাল একই তারিখের ১৯৯৭ ও যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান নাজির জিকো ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন। ভোটার আইডি কার্ডেও জন্মতারিখের বিষয়টি মিল রয়েছে। তিন জনেরই বাড়ি উপজেলার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও জন্মদিনের বিষয়টি একই দিনে সাড়া দিয়েছে। এমনকি প্রত্যেকের টাইমলাইনে শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন তাদের ফেসবুক বন্ধুরা। জন্মদিনের অনুষ্ঠানটা ব্যতিক্রম করতে কেক কেটে নয়, এলাবাসীর মাঝে ভুরি ভোজের আয়োজন করে তরুন ওই তিন সদস্য। তবে সংগঠনটি বিভিন্ন সময় সমাজের উন্নয়ন মূলক কাজেও অগ্রণী ভূমিকা পালন করেছে।
সংগঠনটির সভাপতি শামীম রেজা বাপ্পি জানিয়েছেন, লোক দেখানো নয়, আমরা সমাজের অসহায় গরীব দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করে জন্মদিন পালন করেছি। তবে এর আগেও সংগঠনটির পক্ষ থেকে খাবার বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। আমাদের এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখব। এসময় সকলের কাছে দোয়া চেয়েছেন ওই তিন সদস্য।















