স্টাফ রিপোর্টার,ডুমুরিয়া,খুলনাঃ- খুলনা জেলার বাণিজ্যিক এলাকা হিসাবে পরিচিত চুকনগর।ভৌগলিক অবস্থানের কারনে এ ইউনিয়নের গুরুত্ব অনেক বেশি।মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় চুকনগরে মুক্তিযুদ্ধের ইতিহাসে সর্ববৃহৎ এক গনহত্যা ঘটে।অর্থনৈতিক ,ভৌগলিক , মুক্তিযুদ্ধের ইতিহাস খ্যাত এ ইউনিয়ন । আটলিয়া ইউনিয়ন হলেও মূলত পরিষদ চুকনগর বাজারে অবস্থিত ।আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনয়ন প্রত্যাশী শেখ হেলাল উদ্দিন গনসংযোগ,ওঠান বৈঠক,জনগনের সমর্থনের জন্য এলাকার ভোটারদের দারে দারে গিয়ে শুভেচ্ছা ও মতবিনিময় করে চলেছেন ।দৈনিক যশোর এর প্রতিবেদক সাথে আলাপচারিতায় শেখ হেলাল উদ্দিন বলেন ২০২১ সালে মার্চ মাসের দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ।আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ।আমি ২০১৭ সালের অনুষ্ঠিত উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে প্রতি প্রতিদ্বন্দ্বিতা করি।বিজয়ী প্রার্থির সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা হয় ।নতুন স্বতন্ত্র প্রার্থী হিসাবে এলাকার জনগন আমাকে যে জনরায় দেয় ,তার উপর সম্মান প্রদর্শন করার মাধ্যমে অদ্য পর্যন্ত এলাকার জনগনের সাথে আছি । এলাকার উন্নয়নে আমার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি ।স্কুল,কলেজ,মঠ মন্দির, মসজিদ,মাদ্রাসা ,রাস্তাঘাট উন্নয়নে সাধ্যমত নিজের হাত কে প্রসারিত করেছি মুক্ত হস্তে । আমার পক্ষ হতে করোনা কালীন সময় সকল প্রকার সাহায্য সহযোগিতা এলাকাবাসীর মাঝে প্রদান করা হয় ।এলাকার সাধারণ জনগনের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করি সর্বদা।দলের দুর্দিনে দলের নেতার্কীদের পাশে আছি । আমি একটি দিনের জন্য জনবিচ্ছিন্ন হয়নি ।আমি পারিবারিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত ।বিগত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে যে ভোট পেয়েছি ,এবার যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয় ,আর নির্বাচন যদি অবাদ,সুষ্ঠ ও নিরপেক্ষ হয়,তাহলে আমি নির্বাচনে জয় লাভ করব বলে শতভাগ আশাবাদি ।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















