কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী বাজারে মাহি-মালিতা ফাউন্ডেশনের উদ্যোগে কর্জে হাসানা (সুদ বিহীন ঋণ) প্রকল্প ও মসজিদ সম্প্রসারণের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার চান্দুয়ালী বাজারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রকল্পের উদ্বোধন করেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাহি-মালিতা ফাউন্ডেশনের সভাপতি মোঃ ফকরুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ পলাশ, মধুহাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম, সদস্য(সংরক্ষিত) নাসিমা খাতুন ও সদস্য আলিম উদ্দিন প্রমুখ। এলাকাবাসি জানান, মাহি-মালিতা ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। মঙ্গলবার এই সংস্থা শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল, ৬ জনকে কর্জে হাসানা, ৬টি পরিবারকে নলকূপ ও মাস্ক দেওয়া হয়। এ সময় ইউএনও শুভ চান্দুয়ালী বাজার সংলগ্ন মসজিদে সম্প্রসারণের জন্য সাড়ে তিন লাখ টাকা প্রদানের ঘোষনা দেন। তিনি সমাজের অবহেলিত মানুষের সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন। তিনি আরো বলেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণসহ সেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখা হবে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















