হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মণিরামপুর উপজেলার ১নং রোহিতা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী, কর্মীবান্ধব নেতা গরীব, দুখী, খেটে খাওয়া মানুষের বন্ধু, তারুন্যের আশার আলো, তরুন সমাজ সেবক, রোহিতা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আক্তারুজ্জামান আক্তারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নবাসী।
তিনি এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সাথী হন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই পর্যন্ত আওয়ামীলীগের প্রচার প্রচারণায় যাদের নাম শুনা যাচ্ছে তাদের মধ্যে আক্তারুজ্জামান আক্তারের নাম। শুধু প্রচার প্রচারণা কিংবা মতবিনিময় নয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের প্রত্যাশী হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ার জন্যও নিয়মিত কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন সকল নেতৃবৃন্দের সাথে।
এলাকার সাধারণ মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন, আক্তারুজ্জামান আক্তার রাজনৈতিক মহলে একজন সৎ, সু-দক্ষ রাজনীতিবীদ হিসেবেও বেশ সুখ্যাতী রয়েছে তার।
দীর্ঘ রাজনৈতিক জীবনে সংগঠন বিরোধী কিংবা গঠনতন্ত্র পরিপন্থী কোন কর্মকান্ডে জড়িতের কোন অভিযোগ নেই। ১নং রোহিতা ইউনিয়নবাসী তাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায়।















