জসিম উদ্দিন, শার্শা : যশোরের শার্শায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে শার্শা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহীম খলিল, বীর মুক্তিযোদ্ধা মোজ্জাফার হোসেন,শার্শা সদর ইউনিয়ানের চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।















