স্টাফ রিপোর্টার: যশোর উপ-শহর হাউজিং এস্টেটের একজন বাসিন্দার বাড়ির সামনে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় কতিপয় ব্যক্তি ওই বাসিন্দার যাতায়াতের পথ বন্ধ করে এই নির্মাণকাজ করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান বলছেন, এই বিষয়টি গৃহায়ন কর্তৃপক্ষের। তারা ব্যবস্থা নিতে বললেই আমরা সেটির সমাধানের চেষ্টা করতে পারি। হাউজিং এস্টেট বি/১৪১ বøকের বাসিন্দা ডা. চাঁদ সুলতানা ডোরা আজ রোববার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ যশোরের উপ-বিভাগীয় প্রকৌশলীকে দেওয়া অভিযোগে জানান, তার বাবা শেখ মানছুর উদ্দিন আমেরিকা প্রবাসী। এছাড়া, তিনি নিজে একজন চিকিৎসক, বর্তমানে ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। উপ-শহরের বাড়িটি ভাড়া দেওয়া। গত ১৫ জানুয়ারি তাদের বাড়ির সামনে ফাঁকা স্থানে (তাদের চলাচলের স্থান) অজ্ঞাত লোকজন পাকাঘর নির্মাণ শুরু করে। বাড়ির ভাড়াটিয়া নিষেধ করলেও তারা শোনেনি। তিনি জানান, খবর পেয়ে গত ২৯ জানুয়ারি তিনি যশোরে এসে দেখেন, তাদের চলাচলের জায়গার বেশিরভাগ অংশ দখলে নিয়ে ঘর নির্মাণ করা হচ্ছে। তিনি তাদের কাউকে সেখানে পাননি। সেখানে ঘর নির্মাণ করা হলে বাড়িতে তাদের যাতায়াতের পথ বন্ধ হয়ে যাবে। তিনি বিষয়টি হাউজিং এস্টেট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করে সেগুলো দ্রæত উচ্ছেদ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহŸান জানিয়েছেন। জানতে চাইলে যশোর উপশহর ইউনিয়নের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু বলেন, বিষয়টি আমি জানি। কিন্তু এ বিষয়ে আমাদের পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। বিষয়টি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের। তারা ব্যবস্থা নিতে বললে তাহলে আমরা অ্যাকশনে যেতে পারি।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















